ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মুক্তা চৌধুরী, আলোচনা সভা অনুষ্ঠিত

মাদারগঞ্জ : আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপিনেতা মাহমুদুল হাসান চৌধুরী মুক্তা। ছবি : বাংলারচিঠিডটকম

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মাহমুদুল হাসান চৌধুরী মুক্তা আলোচনা সভা করেছেন। ২৬ জুন, শুক্রবার সন্ধ্যায় উপজেলার কয়ড়া শহীদ শাহজাহান বীর বিক্রম বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় বাসিন্দা নাজিম উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী মুক্তা, আদারভিটা ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক মাসুদুর রহমান চৌধুরী, জেলা মহিলা দলের অর্থবিষয়ক সম্পাদক লায়লা খাতুন ইতি, আদারভিটা ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রতন সরদার, সহ-দপ্তর সম্পাদক সালমান শাহ, সহ-প্রচার সম্পাদক জামিউল ইসলাম, আদারভিটা ইউনিয়ন মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, আদারভিটা ইউনিয়ন শ্রমিকদলের যুগ্মআহবায়ক সুজন মিয়া, যুবদল নেতা সুমন আহম্মেদ, সেচ্ছাসেবকদলের নেতা মামুন সরকার, আদারভিটা ইউনিয়ন জিয়া সাইবার ফোর্সের আহবায়ক রহুল আমিন, স্থানীয় বাসিন্দা মামুন রানা, শাকিল আহম্মেদ প্রমুখ।

সভায় বিএনপিনেতা মাহমুদুল হাসান চৌধুরী মুক্তা বলেন, আমি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী। আমি আসছে নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হলে ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানের উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব। আমার জন্য আপনাদের কাছে দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছি।

আলোচনা সভায় সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন।

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মুক্তা চৌধুরী, আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৫৬:৫১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬