ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি

জামালপুর : পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে রোপন করা হয় দেবদারু গাছের চারা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর পৌরসভার রামনগর ও তেঁতুলিয়া গ্রামের মাঝামাঝি অবস্থিত পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে পরিবেশ সংরক্ষণ ও ঈদগাহ মাঠের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। ২৭ জুন, শনিবার ঈদগাহ মাঠ পরিচালনা কমিটি  এই কর্মসূচির আয়োজন করে।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর সেলিম। এ সময় ঈদগাহ মাঠজুড়ে শতাধিক দেবদারু গাছের চারা রোপণ করা হয়।

পঞ্চগ্রাম ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলু বলেন, প্রথম ধাপে শতাধিক দেবদারু গাছ লাগানো হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ওষুধি গাছের চারাও রোপণ করা হবে। ঈদগাহ মাঠকে সবুজ ও পরিবেশবান্ধব করে তোলাই আমাদের মূল লক্ষ্য।

পঞ্চগ্রাম ঈদগাহ মাঠের সভাপতি মোতালের জামালী বলেন, এই ঈদগাহ মাঠ শুধু নামাজের স্থান নয়। এটি পাঁচ গ্রামের মানুষের মিলনকেন্দ্র। মাঠের উন্নয়ন, সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করে আরও বিভিন্ন উদ্যোগ নেয়া হবে।

জানা গেছে, জামালপুর শহরতলীর তেঁতুলিয়া, তিরুথা, রামনগর, বামুনপাড়া ও ধোপাকুঁড়ি এই পাঁচটি গ্রামের মুসল্লিরা প্রতিবছর পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার জামাতে অংশ নেন। স্থানীয়দের কাছে মাঠটি ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র বলে পরিচিত।

কর্মসূচিতে পাঁচটি গ্রামের গণ্যমান্য ব্যক্তি, ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় বাসিন্দারা অংশ নিয়ে দেবদারু গাছের চারা রোপণ করেন।

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট সময় ০৯:৪০:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬