ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী শেরপুরের চরাঞ্চলে ব্রিজ ও পাকা রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন বাবার ঋণের টাকা পরিশোধে ছেলের বাধা মেয়র পদে নির্বাচন করত আগ্রহী বিএনপিনেতা ফিরোজ মিয়ার জনসংযোগ মাদারগঞ্জে জাল নিবন্ধন সনদে ফুয়েল কার্ড নিতে আসা দুই যুবককে জরিমানা জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত শোলাকুড়িতে বারতীর্থ স্নান ও মেলা অনুষ্ঠিত বকশীগঞ্জে চেয়ারম্যান বাবুকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

ব্রিটেনে করোনাভাইরাসে মৃত্যু দেড় লাখ ছাড়াল

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ ৫০ হাজারের বেশি মানুষ মারা গেছে। ৮ জানুয়ারি যুক্তরাজ্য সরকার এ কথা জানায়।

দেশটিতে মহামারি শুরুর পর এ পর্যন্ত মারা গেছে এক লাখ ৫০ হাজার ৫৭ জন।

ইউরোপে করোনায় মৃত্যুর দিকে থেকে যুক্তরাজ্যের চেয়ে এগিয়ে রয়েছে কেবল রাশিয়া।

এদিকে ব্রিটেনে গত সপ্তাহে দুই লাখেরও বেশি লোকের করোনা ভাইরাসে আক্রন্তের রেকর্ড তৈরি হয়। কিন্তু দৈনিক আক্রান্তের সংখ্যা এখন কমে এসেছে। গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা এক লাখ ৪৬ হাজার ৩৯০ জনে দাঁড়িয়েছে।

এদিকে যুক্তরাজ্যে করোনার চলমান প্রকোপ সামলাতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। বিশাল সংখ্যক মানুষ প্রতিনিয়ত করোনায় আক্রান্ত হওয়ায় স্বাস্থ্যকর্মীর সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে গত শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, হাসপাতালে কর্মীদের সহায়তা করতে সেনা সদস্যদের পাঠানো হবে।

যুক্তরাজ্যের সরকারি হিসাব বলছে, করোনার এবারের ধাক্কায় হাসপাতালে ভর্তি কিংবা মৃত্যুর হার বেশ কম। দেশটিতে করোনার প্রথম ঢেউয়ে এই হার তুলনামূলক অনেক বেশি ছিল। সে সময় অবশ্য টিকা পাননি ব্র্রিটিশ নাগরিকেরা।

এ প্রেক্ষিতে যুক্তরাজ্য সরকার লোকজনকে টিকার বুস্টার ডোজ নিতে তাগিদ দিচ্ছে। দেশটিতে ১২ বছরের বেশি ৬১ শতাংশ মানুষ এর মধ্যেই বাড়তি এই ডোজটি নিয়েছে। তবে এখনো অনেকেই টিকার কোনো ডোজ নেয়নি। তাদের টিকাদানের আওতায় আনতে তৎপরতা চালাচ্ছে সরকার।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্রিটেনে করোনাভাইরাসে মৃত্যু দেড় লাখ ছাড়াল

আপডেট সময় ০৭:০৭:৩১ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২