ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জ-সারিয়াকান্দি রুটে দ্বিতীয় যমুনা সেতু চায় মাদারগঞ্জবাসী মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয় মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মুক্তা চৌধুরী, আলোচনা সভা অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত বকশীগঞ্জের গারো পাহাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন দেশকে নিয়ে স্বপ্নযাত্রার পথে মাদকের প্রতিবন্ধকতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

দেওয়ানগঞ্জে ইউপি নির্বাচনে প্রচারণায় বিধি লঙ্ঘন করায় জরিমানা

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম অহনা জিন্নাত। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম অহনা জিন্নাত। ২৩ ডিসেম্বর দিনব্যাপী উপজেলার সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।

জানা গেছে, আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী আজিজুর রহমানকে ৫ হাজার, বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের মতিউর রহমানকে ২ হাজার, ইউপি সদস্য প্রার্থী রুমানকে ২ হাজার, বখতিয়ারকে ৫ হাজার, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য প্রার্থী কোহিনুর বেগমকে ৫ হাজার টাকাসহ ১৯ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় উপস্থিত ছিলেন সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সেলিম ও তরিকুল।

নির্বাহী হাকিম অহনা জিন্নাত জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেয়ালে পোস্টার, ডাবল মাইক ব্যববার, নিষিদ্ধ সময়ে মাইকে প্রচার করে আচরণবিধি লঙ্ঘন করায় দুইজন চেয়ারম্যান প্রার্থী ও তিনজন সদস্য প্রার্থীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। নির্বাচন পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জ-সারিয়াকান্দি রুটে দ্বিতীয় যমুনা সেতু চায় মাদারগঞ্জবাসী

দেওয়ানগঞ্জে ইউপি নির্বাচনে প্রচারণায় বিধি লঙ্ঘন করায় জরিমানা

আপডেট সময় ০৯:২৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১