ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

সারাদেশের সব রেলপথ ব্রডগেজে রূপান্তর করা হবে : রেলমন্ত্রী

ইসলামপুর বাজার রেলস্টেশনে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : সারাদেশের সব রেলপথ ব্রডগেজে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ২১ অক্টোবর জামালপুরের ইসলামপুর বাজার রেলস্টেশনে যাত্রী সুবিধা বাড়াতে প্ল্যাটফর্ম উঁচুকরণ, স্টেশন ভবন সংষ্কার, এক্সেস কন্ট্রোল এবং প্ল্যাটফর্ম শেড নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, আমরা মিটারগেজ রেলপথ পরিবর্তনের উদ্যোগ নিয়েছি। তখন ১২০-১৩০ কিলোমিটার গতিতে ব্রডগেজে ট্রেন চলবে। ইতোমধ্যে সেই প্রকল্প হাতে নিয়েছি। আশা করি, অল্প দিনের মধ্যেই প্রকল্পের কাজ শুরু হবে।

তিনি বলেন, ইসলামপুর বাজার লেলস্টেশনের বিদ্যমান রেলপথের পাশেই ব্রডগেজ পথ স্থাপন করা হবে। পথ স্থাপনসহ রেলস্টেশনে একটি ফুটওভার ব্রিজ করে দেবো, যাতে মানুষ নিরাপদে চলাচল করতে পারে। এ ছাড়া বিদ্যমান রেল স্টেশনের প্ল্যাটফর্ম উঁচু করাসহ আরেকটি শেড আমরা করে দেবো। তখন দু’দিক থেকেই যাত্রীরা ট্রেনে উঠতে পারবেন। তখন বয়স্ক, শিশুদের প্ল্যাটফর্ম থেকে ট্রেনে উঠতে কোনও কষ্ট হবে না।

তিনি আরও বলেন, সরকারবিরোধী আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি-জামায়াত হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার নতুন ইস্যু বেছে নিয়েছে বলে মন্তব্য করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।‘বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ’। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। বিএনপি-জামায়াত যখন দেখেছে, সারা দেশের মানুষ আজ শেখ হাসিনার পেছনে, উন্নয়নের পেছনে, মানুষ এখন শান্তি চায়, ঠিক তখনই এই উন্নয়নের ধারা ব্যাহত করতে তারা চক্রান্ত শুরু করছে। এখন তারা সংখ্যালঘুদের বাড়িঘর ও মন্দিরে হামলা এবং ভাঙচুরের পথ বেছে নিয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ডি এন মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল, ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের শেখ প্রমুখ বক্তব্য রাখেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

সারাদেশের সব রেলপথ ব্রডগেজে রূপান্তর করা হবে : রেলমন্ত্রী

আপডেট সময় ১০:০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১