ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

কাবাঘরে তুলে নেয়া হয়েছে সামাজিক দূরত্ব

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরীফে ১৭ অক্টোবর থেকে পূরোপুরিভাবে করোনা বিধিমুক্ত পরিবেশে ধর্মীয় আচার পালন চালু হয়েছে। করোনাভাইরাস মহামারী শুরুর পর প্রথমবারের মতো মুসল্লীরা কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেছেন।

পবিত্র কাবা ঘরের চত্বরে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য নির্দেশনামূলক মেঝের চিহ্নগুলি অপসারণ করা হয়েছে।

সরকারি সৌদি বার্তা সংস্থার খবরে বলা হয়, সতর্কতামূলক ব্যবস্থা শিথিল করার সিদ্ধান্ত অনুযায়ী কাবাঘরে মসিল্লীদেরকে প্রবেশ করার সুযোগ দেয়া হচ্ছে।

১৭ অক্টোবর সকালের ছবি ও ফুটেজে মুসল্লীদেরকে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করতে দেখা গেছে। গত বছর কোভিড-১৯ মহামারী দেখা দেয়ার পর প্রথমবারের মতো এ দৃশ্য দেখা গেছে। সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা তুলে নেয়া হলেও কর্তৃপক্ষ জানিয়েছে, মুসল্লীদেরকে অবশ্যই করোনা ভাইরাসের সম্পূর্ণ টিকা গ্রহণ করতে এবং কাবা চত্বর এলাকায় মাস্ক পরতে হবে।

সৌদি আরবে করোনাভাইরাসে ৫৪৭,০০০ জনের বেশি আক্রান্ত এবং ৮,৭৬০ জনের মৃত্যু হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

কাবাঘরে তুলে নেয়া হয়েছে সামাজিক দূরত্ব

আপডেট সময় ১১:৪৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১