ঢাকা ১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী ঘুষি মেরে অটোচালকের নাক ফাটিয়ে দিলেন ট্রাফিক পুলিশ বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার

জাতিসংঘ থেকে ফিরে ব্রাজিলের প্রেসিডেন্টের ছেলে করোনাক্রান্ত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসনারোর ছেলে করোনাক্রান্ত হয়েছেন। জাতিসংঘ অধিবেশন থেকে ফিরে তিনি করোনাক্রান্ত হন।

নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যাওয়া ব্রাজিলীয় প্রতিনিধি দলের আরো দুইজন করোনাক্রান্ত হয়েছেন।

বলসনারোর ছেলে সে দেশের আইনপ্রণেতা এদুয়ার্দো বলসনারো (৩৭) ট্ইুটারে জানিয়েছেন, তিনি ভালো আছেন। নিজেই নিজের চিকিৎসা করছেন।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রী মার্সেলো কুইরোগো সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেয়ার পর কভিড-১৯ আক্রান্ত হন। তাকে নিউইয়র্কের হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। করোনাক্রান্ত অপরজন হচ্ছেন এক কূটনীতিক। তিনি জায়ের বলসনারোর আগে নিউইয়র্ক যান।

এ দিকে নিউইয়র্কে সাধারণ পরিষদের বিভিন্ন আয়োজনে বলসনারো মাস্ক ছাড়াই্ অংশ নেন। এ ছাড়া টিকা নিতেও অস্বীকৃতি জানিয়েছেন।

ব্রালিজিলিয়ান প্রতিনিধি দলকে সাথে নিয়ে বলসনারো নিউইয়র্কের ফুটপাত থেকে পিজ্জা কিনে খান। এটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তিনি কিছু পূর্ব সতর্কতামূলক পদক্ষেপ নেন।

নিউইয়র্ক থেকে ফিরে তিনি তার সরকারি বাসভবনে আইসোলেশানে চলে যান। কারণ তিনি স্বাস্থ্য মন্ত্রীর সংস্পর্শে এসেছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

জাতিসংঘ থেকে ফিরে ব্রাজিলের প্রেসিডেন্টের ছেলে করোনাক্রান্ত

আপডেট সময় ০৭:০৪:২১ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১