ঢাকা ১০:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নান্দিনা-লক্ষ্মীরচরের প্রস্তাবিত ব্রহ্মপুত্র সেতুর স্থান পরিদর্শনে এমপি মোজাফফর হোসেন

নান্দিনা-লক্ষ্মীরচরের প্রস্তাবিত ব্রহ্মপুত্র সেতুর স্থান পরিদর্শন করেন প্রকৌশলী মো. মোজাফফর হোসেন এমপি। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার রানাগাছা-লক্ষ্মীরচর-তুলশীরচর ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি নান্দিনা বাজার-লক্ষ্মীরচর ব্রহ্মপুত্র সেতু নির্মাণ। অবশেষে বহুকাঙ্ক্ষিত সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। ১৪ সেপ্টেম্বর দুপুরে প্রস্তাবিত ব্রহ্মপুত্র নদে সেতুর স্থান ও জমি অধিগ্রহণ বিষয়ে খোঁজখবর নিতে যান জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

এ সময় বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন এমপি বলেন, নান্দিনা-লক্ষ্মীরচর, তুলশীরচর মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি এই অঞ্চলে ব্রহ্মপুত্র নদে একটি সেতু নির্মাণ, সেই আশা আজ পূরণ হওয়ার পথে। ইতিমধ্যে সেতুটির ডিজাইন সংশোধন করে একনেকে পাস হয়েছে। ১২৬ কোটি টাকা ব্যয়ে নান্দিনা বাজার ভায়া লক্ষ্মীরচর সেতুটি নির্মাণ কাজ খুবই দ্রæত সময়ে শুরু হবে। এই সেতুটি নির্মাণ হলে নান্দিনা, লক্ষ্মীরচর-তুলশীরচরসহ পাশ্ববর্তী শেরপুর জেলার মানুষেরও চলাচলসহ অনেক সুবিধা পাবে। এছাড়া এই অঞ্চলের যেসব উৎপাদিত ফসল পরিবহনে করে নান্দিনা বাজারসহ বিভিন্ন জায়গায় তারা খুব সহজেই নিয়ে যেতে পারবেন।

তিনি আরও বলেন, খুব শিঘ্রই এটি টেন্ডার হয়ে যাবে। এর জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। এ সময় তিনি ওই অঞ্চলের মানুষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরিদর্শনের সময় জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা নির্বাহী প্রকৌশলী রমজান আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ছানোয়ার হোসেন সবুজ, লক্ষ্মীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি লুৎফুল কবির বাবু, সদর উপজেলা যুবমহিলা লীগের সভাপতি মোহসিনা মৌসুমী চাঁদনী, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নান্দিনা-লক্ষ্মীরচরের প্রস্তাবিত ব্রহ্মপুত্র সেতুর স্থান পরিদর্শনে এমপি মোজাফফর হোসেন

আপডেট সময় ১০:২২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১