ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ইসলামপুরে চুরি জুয়া মাদক রোধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ইসলামপুর : চুরি, জুয়া ও মাদক রোধে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিএনপিনেতা আবির আহমেদ বিপুল। ছবি : বাংলারচিঠিডটকম  

জামালপুরের ইসলামপুর উপজেলার বিভিন্ন এলাকায় চোরের উপদ্রপ বৃদ্ধি, জুয়া ও মাদকের বিস্তার রোধে প্রতিবাদ সভা করেছে স্থানীয় জনতা। ২০ জুন, শনিবার রাতে ইসলামপুর পৌর শহরের ফকিরপাড়া গ্রামে মসজিদ মোড়ে শান্তিপ্রিয় সচেতন জনগনের আয়োজনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

হাজি গফুর শাহ ফকিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল। এছাড়াও কাউন্সিলর জুলহাস মন্ডল, ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন, সাংবাদিক লিয়াকত হোসাইন লায়ন, সহিজল হক মক্কর জোদ্দার, হাজি আনোয়ার হোসেন, কিতাব আলী প্রমুখ।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল তার বক্তব্যে বলেন, এলাকায় চোরের উপদ্রপ বৃদ্ধি, মাদক ও জুয়ারিদের উৎপাত আশঙ্কাজনক হারে বেড়েছে। চুরি ও অবাধে মাদক বিক্রি এবং সেবনে সন্তানদের ধ্বংস হতে দেখে প্রতিটি পরিবার অতিষ্ঠ হয়ে পড়েছে। এসব অপরাধে অতিষ্ঠ সচেতন জনগণ ঐক্যবদ্ধভাবে অপরাধীদের প্রতিহত করতে হবে।

সভা থেকে প্রশাসনের প্রতি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, চুরি, মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান অন্যান্য বক্তারা। প্রতিবাদ সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি ও পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ইসলামপুরে চুরি জুয়া মাদক রোধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:২৮:২৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬