ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা শুরু জুলাই শহিদদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে হামলা : প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

দেশে করোনা ভ্যাকসিনের কোন ঘাটতি নেই : তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান

তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান দৌলতপুরে নিজ বাড়িতে তার বাবা বীর মুক্তিযোদ্ধা আইনজীবী মতিয়র রহমান তালুকদারের কবরে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান। ছবি : আলী আকবর

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান এমপি বলেছেন, দেশে করোনা ভ্যাকসিনের কোন ঘাটতি নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য বিনামূল্যে করোনা ভ্যাকসিনের ব্যবস্থা করার পাশাপাশি দেশের ১০০ হাসপাতালে কেন্দ্রীয়ভাবে অক্সিজেনের ব্যবস্থা করেছে। সেই সাথে এক হাজার ২০০ আইসিইউ বেড স্থাপন করে পাঁচটি করোনা হাসাপাতাল নির্মাণ করা হয়েছে।

তিনি ১৬ জুলাই জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মহান মুক্তিযুদ্ধের সংগঠক, জামালপুর মহকুমা সংগ্রাম পরিষদের আহ্বায়ক, মুক্তিযুদ্ধকালীন বিপ্লবী সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত বিচারিক আদালতের জজ, জামালপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের ছয়বারের সভাপতি, প্রয়াত আইনজীবী মতিয়র রহমান তালুকদারের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রয়াত আইনজীবী মতিয়র রহমান তালুকদারের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান।

দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

এ উপলক্ষে দৌলতপুরে নিজ বাড়িতে তথ্য প্রতিমন্ত্রী তার প্রয়াত বাবা বীর মুক্তিযোদ্ধা আইনজীবী মতিয়র রহমান তালুকদারের কবরে ফুলেল শ্রদ্ধা জানান। পরে তিনি এবং উপজেলা প্রশাসন, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, জামালপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেন। পরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অসহায়, দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তথ্য প্রতিমন্ত্রী। এছাড়াও উপজেলা প্রশাসনের উদ্যোগে শিশুখাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড

দেশে করোনা ভ্যাকসিনের কোন ঘাটতি নেই : তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান

আপডেট সময় ০৬:০৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১