ঢাকা ১২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে : তিতুমীর বাংলাদেশ, বাংলাদেশের সংবিধানের ভিত্তিতেই পরিচালিত হবে : ওয়ারেছ আলী মামুন দেশের ইতিহাসে তারেক জিয়া এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন : প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা  স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন : উপদেষ্টা ডা. জাহেদ জামালপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রশিক্ষণ কার্যক্রমের কনসালটেশন সেসন অনুষ্ঠিত

জামালপুরে ২১ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা

শহর বিএনপির দুই নেতাকে আটক করে গাড়িতে উঠায় পুলিশ। ছবিটি শহরের দয়াময়ী মোড় থেকে দুপুরে তোলা। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক
জামালপুর, বাংলারচিঠিডটকম

জামালপুর শহর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন বাবুল ও শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান বিপ্লবসহ ২১ জন নেতাকর্মীর বিরুদ্ধে ১০ অক্টোবর রাতে বিশেষ ক্ষমতা আইনে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার পর শহরে প্রতিবাদ মিছিলের প্রস্তুতির সময় পুলিশ ১০ অক্টোবর দুপুরে শহরের স্টেশন রোড থেকে বিএনপিনেতা মাঈন উদ্দিন বাবুল ও আনিসুর রহমান বিপ্লবকে আটক করে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিমুল ইসলাম বাংলারচিঠিডটকমকে বলেন, মামলাটির বাদী হয়েছেন সদর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী। মামলায় আটক ওই দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়ে ২১ জনের নামে এবং অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ও ২৫-ঘ ধারায় বর্ণিত আত্মঘাতী নাশকতা ও এই কাজে সহায়তার অভিযোগ আনা হয়েছে।

তিনি আরও জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার বিএনপিনেতা মাঈন উদ্দিন বাবুল ও আনিসুর রহমান বিপ্লবকে ১১ অক্টোবর আদালতে হাজির করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

জামালপুরে ২১ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা

আপডেট সময় ১০:৪৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১০ অক্টোবর ২০১৮