ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার

ইসলামপুরে বালু উত্তোলনের বিরুদ্ধে দরকার সামাজিক আন্দোলন

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ এপ্রিল দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পার্থশী ইউনিয়নের মোরাদাবাদ ঘাট এলাকায় যমুনাপাড়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. মাজহারুল ইসলাম। তিনি বলেন, কোনোভাবেই এ উপজেলার কোথাও অবৈধভাবে বালু উত্তোলন করতে দেওয়া যাবে না। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধকরণে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. জামাল আব্দুন নাছের বাবুল। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান খান, থানার ওসি মুহাম্মদ মাজেদুর রহমান এবং পার্থশী ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবলু, প্রবীণ শিক্ষক জুবায়দুর রহমান দুলাল, পার্থশী ইউনিয়ন যুবলীগের সভাপতি মুহাম্মদ আবু প্রমুখ।

বক্তারা অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আইনের নানাদিকসহ বালু উত্তোলনের ক্ষয়ক্ষতির বিষয়াবলি নিয়ে আলোকপাত করেন।

মতবিনিময় সভায় স্থানীয় বালু ব্যবসায়ী, জনপ্রতিনিধি, গণমাধ্যকর্মী, রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের লোকজন অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী

ইসলামপুরে বালু উত্তোলনের বিরুদ্ধে দরকার সামাজিক আন্দোলন

আপডেট সময় ১১:১৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১