ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

বাংলাদেশ প্রতিদিনের একযুগ পূর্তি উদযাপিত হলো জামালপুরে

বাংলাদেশ প্রতিদিনের একযুগ পূর্তিতে জামালপুরে শোভাযাত্রা বের করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ প্রতিদিনের একযুগ পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ১৫ মার্চ আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিন সকালে শহরের তমালতলা মোড় থেকে জামালপুরের পুলিশ সুপার মো. নাছির উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে জামালপুর জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. নাছির উদ্দিন আহমেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, সহকারী পুলিশ সুপার শিবলী সাদিক, সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি অজয় কুমার পাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শোয়েব হোসেন, সাংবাদিক এম এ জলিল, ফজলে এলাহী মাকাম, বাংলাদেশ প্রতিদিনের জামালপুর প্রতিনিধি শুভ্র মেহেদী প্রমুখ।

বাংলাদেশ প্রতিদিনের একযুগ পূর্তির কেক কাটা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

এ সময় বক্তারা বলেন, তথ্য প্রযুক্তির ব্যাপক অগ্রসরে যখন কাগজে পত্রিকাগুলো সচল রাখাই চ্যালেঞ্জের সম্মুখিন, তখন স্বল্প পরিসরে কিন্তু সবরকম এবং ব্যতিক্রমি সংবাদ পরিবেশন করার ফলে বাংলাদেশ প্রতিদিন পাঠক জনপ্রিয়তায় সবসমই উর্দ্ধমুখি অবস্থানে রয়েছে। যার ফলে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা বাংলাদেশের সর্বাধিক প্রচারিত পত্রিকার গৌরব অর্জন করেছে। বাংলাদেশ প্রতিদিনের প্রচার সংখ্যাই প্রমাণ দেয় কাগজে পত্রিকার দিন সহসাই ফুরিয়ে যাবার নয়, সময়োপযোগী সংবাদ প্রকাশ করে পাঠকের মনের খোরাক জোগান দিতে পারলে কাগজে পত্রিকা টিকে থাকবে যুগ যুগ ধরে।

পরে অতিথিদের নিয়ে বাংলাদেশ প্রতিদিনের একযুগ পূর্তির কেক কাটা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

বাংলাদেশ প্রতিদিনের একযুগ পূর্তি উদযাপিত হলো জামালপুরে

আপডেট সময় ০৬:৫০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১