ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

সৌদি আরবে থাকা অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, সৌদি আরবে থাকা অবৈধ বাংলাদেশিদের জোর করে দেশে ফেরত পাঠাবে না সে দেশের সরকার।

সৌদি আরবে সাম্প্রতিক সফর নিয়ে এক ব্রিফিংয়ে ১০ মার্চ তিনি এ কথা জানান।

তিনি বলেন, ভিসার মেয়াদের বাইরে অবস্থান করার জন্য বা অন্য কারণে যারা অবৈধভাবে সৌদি আরবে রয়েছেন, তারা যেন চিকিৎসা সেবা ও কাজ করতে পারেন, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়েরের সঙ্গে আমার প্রায় তিন ঘণ্টা বৈঠক হয়েছে। বৈধ ও অবৈধ সব বাংলাদেশিকে কোভিড পরিস্থিতির সময়ে চিকিৎসা সেবা প্রদান করায় আমি তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছি।

অবৈধদের জোর করে ফেরত পাঠাবে না সৌদি আরব জানিয়ে তিনি বলেন, ‘তবে আমাদের একটি চ্যালেঞ্জ— কিছু জায়গায় পাঁচ বছর মেয়াদি নতুন এমআরপি পাসপোর্ট দিতে সময় লাগছে। ওইসব জায়গায় বর্তমান পাসপোর্টের মেয়াদ এক বছর বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শুধু তা-ই না, এর জন্য যে সরকারি ফি নির্ধারিত ছিল, সেটিও মওকুফ করেছে বাংলাদেশ সরকার।

এক বছর পাসপোর্টের মেয়াদ বাড়িয়ে দেওয়ার কারণে অবৈধদের অন্য কাজের সুযোগ করে দেওয়ার ক্ষেত্র তৈরি হবে বলে তিনি জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

সৌদি আরবে থাকা অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর

আপডেট সময় ১১:২০:৩০ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১