ঢাকা ১২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৬০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

ব্যবসায়ী মোকলেছুর রহমান মুকুল

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলার মধ্যবাজারে ৩ মার্চ দুপুরে ভ্রাম্যমাণ আদালত নিয়ে অভিযান চালিয়েছে র‌্যাব-১৪। এ সময় এক ব্যবসায়ীর দোকানে ৬০ কেজি নিষিদ্ধ পলিথিন পাওয়ার পর তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ওই ব্যবসায়ীর নাম মোকলেছুর রহমান মুকুল (৩৮)। তিনি শেরপুরের নকলা উপজেলার ইশিবপুর গ্রামের মৃত এমদাদুল হকের ছেলে।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃতে¦ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম কাউছার আহম্মেদের উপস্থিতিতে ৩ মার্চ দুপুর আড়াইটার দিকে নকলার উপজেলার মধ্যবাজারে ভ্রাম্যমাণ আদালত নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় ব্যবসায়ী মোকলেছুর রহমান মুকুলের দোকানে ৬০ কেজি নিষিদ্ধ পলিথিন পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১২ হাজার টাকা। নিষিদ্ধ পলিথিন বিক্রির জন্য নিজের কাছে রাখার অপরাধে ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইনের ৬ (ক) ও ৪ (ক) ধারায় তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এসব তথ্য জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় ১১:৪০:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১