ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

উরুর চোটে পড়লেন সাকিব

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে কুঁচকির ইনজুরিতে পড়েছিলেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেই চোট কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট খেলতে নেমেছিলেন তিনি। কিন্তু চলমান টেস্টে বা-উরুর চোটে পড়লেন সাকিব। ফলে আজ ম্যাচের তৃতীয় দিন মাঠেই নামেননি তিনি।

এতে চলতি টেস্টে তাকে দলে পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। চিকিৎসকদের ৪৮ ঘন্টার পর্যবেক্ষণে আছেন সাকিব।

সাকিবের ইনজুরি বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ‘প্রথম টেস্টের আগে পুরোনো ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠলেও ম্যাচ চলাকালে নতুন চোটে পড়েছেন সাকিব। বাঁ পায়ের উরুতে টান পড়েছে তার। আজ সকালে তার এমআরআই করানো হয়। বিসিবির মেডিকেল বিভাগ তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ৬৮ রান করেছেন তিনি। গতকাল ৬ ওভারে ১৬ রান দিয়ে উইকেটশুন্য ছিলেন তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

উরুর চোটে পড়লেন সাকিব

আপডেট সময় ০৫:৪০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১