ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার জামালপুরে জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান : সুলতান মাহমুদ বাবু যুব সমাজকে ক্রীড়ামুখী করতে কাজ করছে বিএনপি সরকার : শামীম তালুকদার দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

কায়িক পরিশ্রম ডায়াবেটিস থেকে রক্ষা করে : মির্জা আজম এমপি

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে রোড-শোতে বক্তব্য রাখেন মির্জা আজম এমপি। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, ডায়াবেটিস মারাত্মক ব্যাধি হলেও কায়িক পরিশ্রম এই রোগ থেকে মানুষকে রক্ষা করে। ডাক্তারদের পরামর্শে চললে স্বাভাবিক সুস্থ মানুষের চাইতেও ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির আয়ুষ্কাল বেশি হতে পারে।

তিনি ১৪ নভেম্বর সকালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘ডায়াবেটিস সেবায় পার্থক্য আনতে পারে নার্সরাই’- এই প্রতিপাদ্যের আলোকে জামালপুর ডায়াবেটিক সমিতি আয়োজিত রোড-শো উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মির্জা আজম এমপি আরো বলেন, নার্সরাই উদ্যোগী হলে তারা ডায়াবেটিস সেবায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারেন। রোগীকে তারা যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখার সকল কৌশল শিখিয়ে দিতে পারেন, তাহলে ডায়াবেটিস সেবায় ব্যাপক উন্নয়ন ঘটতে পারে।

রোড-শো ছাড়াও ডায়াবেটিক হাসপাতালে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে জামালপুর ডায়াবেটিস সমিতির সভাপতি মির্জা আজম এমপি ছাড়াও এতে আরো বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ তরিকুল ইসলাম ও সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার

কায়িক পরিশ্রম ডায়াবেটিস থেকে রক্ষা করে : মির্জা আজম এমপি

আপডেট সময় ০৮:২৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০