ঢাকা ০১:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত শোলাকুড়িতে বারতীর্থ স্নান ও মেলা অনুষ্ঠিত বকশীগঞ্জে চেয়ারম্যান বাবুকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিচ্ছেন না ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বাংলারচিঠিডটকম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিচ্ছেন না। ১৭ সেপ্টেম্বর তার চিফ অব স্টাফ এয়ার ফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের এমন কথা বলেন। পুলের এক প্রতিবেদনে একথা বলা হয়। খবর এএফপি’র।

এ সিদ্ধান্ত ট্রাম্পের বিপরীত দিকে ঘুরে যাওয়ার ইঙ্গিত। কেননা, গত মাসে ট্রাম্প বলেছিলেন, করোনাভাইরাসের কারণে বিশ্বের অন্য নেতারা দূরে অবস্থান করলেও তিনি নিউইয়র্কে সাধারণ পরিষদের সভাকক্ষে সরাসরি উপস্থিত থেকে তার ভাষণ দিতে চান।

হোয়াইট হাউস চিফ অব স্টাফ এ বিতর্কের একেবারে ইতি টেনে উইসকনসিন রুটের সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনে সরাসরি উপস্থিত থাকছেন না। স্বাস্থ্য ঝুঁকির কারণে এ অধিবেশন প্রধানত: ভিডিওকনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। উইসকনসিনে ট্রাম্প নির্বাচনী সবাবেশ করতে যাচ্ছেন।

এ বছরের ইউএনজিএ’র সপ্তাহব্যাপী মূল পর্ব ২১ সেপ্টেম্বর শুরু হয়ে ২৯ সেপ্টেম্বর শেষ হবে। এ পর্বে বিশ্ব নেতারা ভাষণ দিয়ে থাকেন।

মঙ্গলবারের উদ্বোধনী ভাষণে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বিশ্বব্যাপী ‘শান্তি ও নিরাপত্তা, নিরস্ত্রিকরণ, মানবাধিকার রক্ষা, লিঙ্গ সমতা ও টেকসই উন্নয়নসহ’ মহামারি করোনাভাইরাস মোকাবেলার ওপর বেশি গুরুত্ব দেবেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিচ্ছেন না ট্রাম্প

আপডেট সময় ০৩:২৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০