ঢাকা ০১:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত

ঝিনাইগাতীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় পুকুরের পানিতে ডুবে আবু সোয়াইব নামে দেড়বছর বয়সি এক শিশু মারা গেছে। ৪ সেপ্টেম্বর বিকেলে উপজেলার নলকুড়া ইউপির দক্ষিণ ডেফলাই গ্রামে এ ঘটনা ঘটে। আবু সোয়াইব ওই গ্রামের কাঠমিস্ত্রি শাহীন তালুকদারের ছেলে।

নলকুড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা জানান, ৪ সেপ্টেম্বর বিকেলে সোয়াইবের মা সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। এক পর্যায়ে দীর্ঘক্ষণ ছেলের কোন সাড়া শব্দ না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির ভিতর কোথাও না পেয়ে বাইরে বের হয়ে আসেন। এ সময় বাড়ির সামনে পুকুরে ছেলেকে নিস্তেজ অবস্থায় ভাসমান দেখতে পান। পরে সাথে সাথে শিশু সোয়াইবকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ঝিনাইগাতীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় ১১:২৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০