ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

বকশীগঞ্জে বিজিবির অভিযান, ৯৩টি ইয়াবাসহ আটক ১

বকশীগঞ্জ : বিজিবির অভিযানে আটক পাগলা হযরত। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে ৯৩টি ইয়াবা বড়িসহ পাগলা হযরত (৩০) নামের একজন যুবককে আটক করেছে জামালপুর ৩৫ ব্যাটালিয়নের বিজিবির সদস্যরা।

১৬ অক্টোবর, বৃহস্পতিবার সকালে জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর বিওপির সদস্যরা সীমান্তবর্তী রামরামপুর এলাকা থেকে তাকে আটক করেন।

জানা গেছে, জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমানের নির্দেশে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে ধানুয়া কামালপুর বিওপির বিজিবির সদস্যরা রামরামপুর সীমান্তের ১০৮২ নম্বর পিলারের কাছে অভিযান পরিচালনা করেন। অভিযানে ৯৩টি ইয়াবা বড়িসহ পাগলা হযরতকে আটক করা হয়। আটককৃত হযরত দেওয়ানগঞ্জ উপজেলার চেংটিমারী গ্রামের ইমাম হোসেনের ছেলে। পরে আটক হযরতকে বকশীগঞ্জ থানায় সোপর্দ করেছে বিজিবি।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ প্রতিবেদককে বলেন, সীমান্তে ইয়াবাসহ বিজিবির হাতে একজন আটকের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

বকশীগঞ্জে বিজিবির অভিযান, ৯৩টি ইয়াবাসহ আটক ১

আপডেট সময় ১০:০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫