ঢাকা ০৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৩ জুন শনিবার কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকোর শুভ সূচনা সরকার জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়াকে গুরুত্ব দিচ্ছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী এই বাজেট গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা : মাহদী আমিন বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বাহাদুরাবাদে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ​ বকশীগঞ্জ সীমান্তের শূন্যরেখা থেকে আটক সেই ব্যক্তিকে পরিবারের কাছে হস্তান্তর সরিষাবাড়ীতে যুবলীগ নেতা গ্রেপ্তার

বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ জামালপুরে

জামালপুর : ৩১ দফার লিফলেট বিতরণ করেন বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। ১৫ অক্টোবর, বুধবার দুপুরে জামালপুর জেলা বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।

জামালপুর শহরের দয়াময়ী মোড় থেকে লিফলেট বিতরণ শুরু হয়। তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়। প্রধান সড়কের দুইপাশে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, পথচারী, যাত্রী ও সাধারণ মানুষের হাতে লিফলেট বিতরণ করা হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন নেতাকর্মীদের সাথে নিয়ে লিফলেট বিরতণ করেন।

এ কর্মসূচিতে জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, সহ-সভাপতি লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিবসহ অন্যান্য নেতা-কর্মী অংশ নেন।

লিফলেট বিতরণ শেষে বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা হবে। ৩১ দফা কোন দলীয় ইশতেহার নয়। এটি বাংলাদেশের মানুষের ভাত ও ভোটের অধিকার নিশ্চিতের নকশা। তাই ৩১ দফা বাস্তবায়নের স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ ধানের শীষে ভোট দিবে।

জনপ্রিয় সংবাদ

১৩ জুন শনিবার কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ জামালপুরে

আপডেট সময় ০৯:৩০:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫