ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করলেন শেরপুরের লাখো মানুষ

জাতির পিতার ম্যুরালে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুবসহ প্রশাসনের সকলস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে শেরপুরের লাখো মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।

অন্যদিকে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয়েছে নানা উদ্যোগ। ১৫ আগস্ট সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশ মুখে নির্মিত জাতির পিতার ম্যুরালের সামনে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুবসহ প্রশাসনের সকলস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। পরে শহীদদের জন্য মোনাজাত করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, করোনা সংকটকালে স্বাস্থ্যবিধি অনুসরণ করে এদিন জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি, জেলা প্রশাসক আনার কলি মাহবুব, জেলা পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ, জনপ্রতিনিধিবৃন্দ এবং সর্বস্তরের জনগণ।

শহীদদের জন্য মোনাজাত করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

এছাড়া এদিন জেলার সদর উপজেলাসহ নকলা, নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদীর ইউএনও, বিভিন্ন বিদ্যালয়, কলেজ, পৌরসভা, আওয়ামী লীগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী, ব্যবসায়ী সংগঠন, জেলা পরিষদ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা আলাদা আলাদাভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে বঙ্গবন্ধুর ঘটনাবহুল জীবনী নিয়ে আলোকপাত করে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিটি সভায় এই শোককে শক্তিতে রূপান্তর করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করলেন শেরপুরের লাখো মানুষ

আপডেট সময় ০৪:৪৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০