ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

ইসলামপুরে ভয়াবহ নদী ভাঙন

আলাই নদীর ভাঙনে পচাবহলা গ্রাম। ছবি : বাংলার চিঠি ডটকম

সাহিদুর রহমান, ইসলামপুর ॥
জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনা নদীর শাখা আলাই নদীতে হঠাৎ দুই কিলোমিটার জুড়ে ভাঙন দেখা দিয়েছে। এতে উপজেলা সদর ইউনিয়নে পচাবহলা আকন্দবাড়ী হয়ে ভোলা মল্লিক বাজার, জয়তুন্নেছা উচ্চ বিদ্যালয়, পচাবহলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঐতিহ্যবাহী ব্যবসা কেন্দ্র পচাবহলা বাজার হুমকির মুখে পড়েছে।

১৪ সেপ্টেম্বর সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, নদীর পানি বৃদ্ধি পাওয়ায় যমুনা নদীর শাখা আলাই নদীর ভাঙনে পচাবহলা জাফরশাহী গ্রামের রাস্তা ও কবরস্থানসহ প্রায় ১৫টি বসতভিটা নদী ভাঙনে ইতিমধ্যে বিলীন হয়ে গেছে ও পচাবহলা বাজারের পাঁচটি দোকান নদীতে ঝুলছে ।

অন্যদিকে সদর ইউনিয়নের পচাবহলা জয়তুন্নেছা উচ্চ বিদ্যালয়, পচাবহলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঐতিহ্যবাহী ব্যবসা কেন্দ্র পচাবহলা বাজারের দু’শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান চরম হুমকির মুখে পড়েছে।

আলাই নদীর ভাঙনে কবরস্থান। ছবি : বাংলার চিঠি ডটকম

পচাবহলা জয়তুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান আমিনুল ইসলাম জানান, ভাঙন রোধে ইউএনও বরাবর একটি আবেদন করা হয়েছে।

পচাবহলা বাজার বণিক সমিতি’র সাধারণ সম্পাদক আব্দুল হাকিম জানান, আলাই খাল থেকে ড্রেজার ও বেকু দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করায় এ ভাঙন শুরু হয়েছে। এতে বিদ্যালয় ও বাজারটি ভাঙনের হুমকিতে পড়েছে।

এ ব্যাপারে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

ইসলামপুরে ভয়াবহ নদী ভাঙন

আপডেট সময় ০৭:০৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮