ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে মসজিদের ইমাম ও নৈশপ্রহরীসহ জেলায় আরও ৯ জনের পজিটিভ

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

সরকারি হাসপাতালের মসজিদের ইমাম ও নৈশপ্রহরী, ব্যাংক কর্মকর্তা, ট্রাকচালকসহ জামালপুর জেলায় ১১ জুলাই নতুন করে আরও নয়জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তরা সবাই পুরুষ।তাদের মধ্যে এক শিশুও রয়েছে। জামালপুরের সিভিল সার্জন কার্যালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ১১ জুলাই জামালপুরের শেখ হাসিনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৮৯টি নমুনা পরীক্ষায় নয়জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে জেলার সরিষাবাড়ী উপজেলায় চারজন, ইসলামপুরে দু’জন এবং মেলান্দহ, দেওয়ানগঞ্জ ও জামালপুর সদর উপজেলায় রয়েছেন একজন করে।

সরিষাবাড়ী উপজেলায় করোনায় আক্রান্ত চারজনের মধ্যে সরিষাবাড়ী হাসপাতাল কমপ্লেক্স জামে মসজিদের ইমাম ও হাসপাতালের একজন নৈশপ্রহরী, আরামনগর বাজার এলাকার একজন ওষুধ কোম্পানির প্রতিনিধি ও কাঠিয়ারবাড়ি এলাকায় আগে আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে থাকা বড় ভাইয়ের সংস্পর্শে আসায় তের বছর বয়সের ছোট ভাইয়েরও করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

এছাড়া জেলার ইসলামপুর উপজেলায় ইসলামিক রিলিফ বাংলাদেশের একজন কর্মকর্তা ও তার অফিস সহকারী, দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের একজন ভিজিটরের স্বামী পাশের ইসলামপুর উপজেলা শাখা জনতা ব্যাংকের সিনিয়র অফিসার, মেলান্দহের ঝাউগড়া ইউনিয়নের এক ব্যক্তি যিনি জামালপুরে একটি বেসরকারি কোম্পানির চাকরিজীবী এবং জামালপুর সদরে পৌরসভার ছনকান্দা এলাকায় একজন ট্রাকচালকের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

জামালপুরের সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস এ প্রতিবেদককে বলেন, করোনায় নতুন করে আক্রান্ত ব্যক্তিরাসহ এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হলেন ৭১১ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ৪৪৩ জন এবং মারা গেছেন ১১ জন। বর্তমানে ২৫৭ জন করোনার রোগী প্রাতিষ্ঠানিক ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

সরিষাবাড়ীতে মসজিদের ইমাম ও নৈশপ্রহরীসহ জেলায় আরও ৯ জনের পজিটিভ

আপডেট সময় ০১:০০:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০