ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

জামালপুরে দুই মাসে করোনাভাইরাসে আক্রান্ত ৩০৪, মৃত্যু ৪, সুস্থ ১৩২

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে ৩ জুন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। এদিন একদিনে সর্বোচ্চ ৫১ জনের করোনা পজিটিভ শনাক্ত হওয়ার মধ্য দিয়ে গত দুই মাসে জেলায় করোনার রোগী শনাক্ত হয়েছে ৩০৪ জন, মারা গেছেন চারজন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৩২ জন। জেলার সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস ৪ জুন সকালে এসব তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস বাংলারচিঠিডটকমকে জানান, ৩ জুন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে জামালপুরের একদিনে রেকর্ড সংখ্যক ২০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এসব নমুনার মধ্যে ৩ জুন রাতে প্রথম দুই ব্যাচের প্রতিবেদনে জেলার ইসলামপুর উপজেলায় আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল ও ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ জেলায় ১৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।

৩ জুন মধ্যরাতে রাতে আরেকটি ব্যাচের নমুনা পরীক্ষার প্রতিবেদনে জেলায় আরো ৩২ জনের করোনা পজিটিভ রোগী যুক্ত হয়। পরের ব্যাচে আসা প্রতিবেদনে জামালপুর জেলা প্রশাসনের একজন নির্বাহী হাকিম ও ইসলামপুরের একজন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রয়েছেন। একদিনে করোনা পজিটিভ শনাক্ত হওয়া ৫১ জনের মধ্যে জেলার ইসলামপুর উপজেলায় ১৭ জন, বকশীগঞ্জে ১৫ জন, সদরে আটজন, সরিষাবাড়ীতে পাঁচজন, দেওয়ানগঞ্জে তিনজন, মাদারগঞ্জে দু’জন ও মেলান্দহ উপজেলায় একজন করোনায় আক্রান্ত হয়েছেন। সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা নতুন করে আক্রান্তদের কয়েকজনকে প্রাতিষ্ঠানিক ও বাকিদের হোম আইসোলেশনের আওতায় এনেছেন।

চিকিৎসক প্রণয় কান্তি দাস এ প্রতিবেদককে আরও জানান, গত ৫ এপ্রিল জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বীর ঘোষেরপাড়া গ্রামে প্রথম এক যুবকের করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর থেকে ৩ জুন পর্যন্ত দুই মাসে জেলার সাতটি উপজেলায় ৩০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি জামালপুর সদর উপজেলায় ৯১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ ছাড়া ইসলামপুরে ৫৪ জন, মেলান্দহে ৫৩ জন, বকশীগঞ্জে ৩৯ জন, সরিষাবাড়ীতে ২৭ জন, দেওয়ানগঞ্জে ২৪ জন ও মাদারগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ জন। এ পর্যন্ত দুই নারীসহ করোনায় মারা গেছেন চারজন এবং চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৩২ জন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

জামালপুরে দুই মাসে করোনাভাইরাসে আক্রান্ত ৩০৪, মৃত্যু ৪, সুস্থ ১৩২

আপডেট সময় ০৮:১৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০