ঢাকা ০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর

সরিষাবাড়ীতে খোলা মাঠে ঈদের জামাত!

সরিষাবাড়ীতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে আইন অমান্য করে খোলা মাঠে জমায়েত হয়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে ১২টি গ্রামের কিছু পরিবার ২৪ মে ঈদুল ফিতর উদযাপন করছে। এদিকে করোনাভাইরাস পরিস্থিতিতে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে শতাধিক মানুষ খোলা মাঠে জামাতে ঈদের নামাজ পড়েছে। ঈদের জামাত শেষে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। করোনাভাইরাসের মধ্যে খোলা মাঠে জমায়েত করে জামাত অনুষ্ঠিত হওয়ায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

দক্ষিণ বলারদিয়ার আজিম উদ্দিন বাড়ী জামে মসজিদ সূত্রে জানা যায়, পৌরসভার দক্ষিণ বলারয়িার ওই জামে মসজিদ মাঠে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে প্রতি বছরের ন্যায় এবারো ১২টি গ্রামের শতাধিক মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। মাওলানা আজিম উদ্দিন মাস্টারের ইমামতিতে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এসব গ্রামগুলো হলো বলারদিয়ার, হাটবাড়ি, সাতপোয়া, পঞ্চপীর, পাখাডুবি, বালিয়া, বনগ্রাম, হোসনাবাদ, চর সরিষাবাড়ী ও পুঠিয়ারপাড়, মোনারপাড়া, বাউসি।

ইমাম মাওলানা আজিম উদ্দিন এ প্রতিবেদককে জানান, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে রমযানের রোজা শুরু করি এবং ঈদুল ফিতরের নামাজ ও ঈদ উদযাপন করি একই সময়ে। তাদের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র ৩ ঘণ্টা। কিন্তু মধ্যপ্রাচ্যে চন্দ্র উদয়ের পুরো একদিন পর এদেশে ঈদ পালন করা হয়। আমাদের মতে তা সঠিক নয়। বিধায় আমরা একদিন আগে রোজা শুরু ও ইদ উদযাপন করি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ এ প্রতিবেদককে বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে খোলা মাঠে জমায়েত করে ঈদের জামাত না পড়তে মাইকিং করা হয়েছে। কিন্তু আইন অমান্য করে কিছু লোক সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে খোলা মাঠে ২৪ মে সকালে জমায়েত হয়ে ঈদের নামাজ পড়েছে। তিনি আরও জানান, আইন অমান্য করায় ওই মতাবলম্বী নেতৃবৃন্দের ডেকে মুচলেকা নেয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

সরিষাবাড়ীতে খোলা মাঠে ঈদের জামাত!

আপডেট সময় ০৮:১২:০১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০