ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী

জামালপুরে দোকানপাট না খোলার সিদ্ধান্ত মালিক সমিতির

সংবাদ সম্মেলনে দোকানপাট না খোলার ঘোষণা দেন বাংলাদেশ দোকান মালিক সমিতি জামালপুর জেলা শাখার সভাপতি মো. মিজানুর রহমান চৌধুরী। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জামালপুর জেলার ৪৩টি সমিতির আওতাধীন প্রায় ১২ হাজার দোকানপাট না খোলার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ। ৯ মে দুপুরে সমিতির জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে দোকান মালিক সমিতি জেলা শাখার সভাপতি মো. মিজানুর রহমান চৌধুরী বলেন, ১০ মে থেকে সরকার সারাদেশে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিংমল খোলা রাখার ঘোষণা দিয়েছেন। কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, কোভিড-১৯ করোনাভাইরাসের মহামারী দিনে দিনে বাড়ছে। জামালপুরের সাতটি উপজেলায় ইতিমধ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।

এ অবস্থায় দোকানপাট ও শপিংমল খুলে দিলে এসব স্থানে সর্বসাধারণের উপচেপড়া ভীড় নিয়ন্ত্রণ করা যাবে না। এতে করে করোনাভাইরাস আরও প্রকট আকারে ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে আমাদের জামালপুর জেলায় সকল দোকানপাট ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের আওতায় জেলার ৪৩টি সমিতির আওতাধীন প্রায় ১২ হাজার দোকানপাট আসছে ঈদের আগে তো খুলবেই না, করোনাভাইরা সংক্রমণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব দোকানপাট সম্পূর্ণরূপে বন্ধ থাকবে বলেও তিনি জানান।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের এই সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মতিউর রহমানসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি

জামালপুরে দোকানপাট না খোলার সিদ্ধান্ত মালিক সমিতির

আপডেট সময় ১০:৫৫:০৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০