ঢাকা ১০:২০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

এবি পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে জামালপুরের আইনজীবী ছানোয়ার

আইনজীবী মোহাম্মদ ছানোয়ার হোসেন

আইনজীবী মোহাম্মদ ছানোয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক দল আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হয়েছেন জামালপুরের সাবেক ছাত্রনেতা জামালপুর জজ কোর্ট ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ছানোয়ার হোসেন।

সূত্র জানায়, জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের মেষ্টা গ্রামের বাসিন্দা আইনজীবী মোহাম্মদ ছানোয়ার হোসেনের পিতা মোহাম্মদ হায়দর আলী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে দায়িত্ব পালন ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ঢাকাস্থ জামালপুর স্টুডেন্ট ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এবং নিরাপদ সড়ক চাই-এর কেন্দ্রীয় সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এই নতুন রাজনৈতিক দল আমার বাংলাদেশ পার্টির সাফল্য কামনায় সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন তিনি।

উল্লেখ্য, সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরীকে আহ্বায়ক ও মজিবুর রহমান মনজুকে সদস্য সচিব করে এবি পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে। ২ মে ঢাকার বিজয়নগর দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২২২ সদস্যের আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেন ওই পার্টির নির্বাচন কমিটির মুখপাত্র ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

এবি পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে জামালপুরের আইনজীবী ছানোয়ার

আপডেট সময় ১০:১৬:১১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০