ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না সন্তানের প্রথম আশ্রয় মা, শিক্ষক, আজীবনের পথপ্রদর্শক : সমাজকল্যাণ মন্ত্রী অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন শিশুকে ধর্ষণের চেষ্টাকারী গ্রেপ্তার

সরিষাবাড়ীতে বিষপানে কিশোরের আত্মহত্যা

ওবায়দুর রহমান। বিষপানে আত্মহত্যা করেছে সে। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী ( জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মোবাইলফোন সেট মেরামত না করে দেওয়ায় বড় ভাইয়ের ওপর অভিমান করে ওয়ায়দুর রহমান (১৫) নামে এক কিশোর বিষপানে আত্মহত্যা করেছে। ২৯ এপ্রিল উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সে একই গ্রামের সাহাদুলা মিয়ার ছেলে ও আদ্রা ফাযিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

পারিবারিক সূত্র জানায়, ২৯ এপ্রিল সকালে বড় ভাই রুবেল মিয়ার কাছে মোবাইলফোন সেট মেরামত করে দিতে বলে কিশোর ওবায়দুর রহমান। রুবেল মিয়া পরে মেরামত করে দেওয়ার কথা বলে তাকে ধমক দিয়ে তাড়িয়ে দেন। বার বার মোবাইলফোন সেট মেরামত করে দিতে বলায় বড় ভাই রুবেল তাকে চড় মেরে আবারো তাড়িয়ে দেন। কিছুক্ষণ পরে বড় ভাইয়ের ওপর অভিমান করে ঘরে থাকা কীটনাশক বিষ পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। এ সময় পরিবারের অন্য সদস্যরা দেখতে পেয়ে তাকে চিকিৎসার জন্য দ্রুত সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান এ প্রতিনিধিকে জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের কারো অভিযোগ না থাকায় ওই কিশোরের মরদেহ দাফনের জন্য বলা হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না

সরিষাবাড়ীতে বিষপানে কিশোরের আত্মহত্যা

আপডেট সময় ১১:১৮:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০