ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দেশের ইতিহাসে তারেক জিয়া এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন : প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান

ইসলামপুর : দলীয় পথসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। ছবি : বাংলারচিঠিডটকম

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক লড়াইয়ের অংশ হিসাবে নিজেকে দেশের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত হিসাবে স্থাপন করেছেন।দেশের গণতন্ত্রের গতিপথ সঠিক ধারায় ফিরিয়ে আনতে তার জোরালো ও গতিশীল তৎপরতা সেই সক্ষমতারই বহির্প্রকাশ।

৭ মে, বৃহস্পতিবার বিকালে জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দিতে নিজ গ্রামে সফরের অংশ হিসাবে উপজেলার মলমগঞ্জ বাজারে উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক সফিউল্লাহ বুলবুলের আয়োজনে অনুষ্ঠিত দলীয় পথসভায় এসব কথা বলেন নজরুল ইসলাম খান।

তিনি আরও বলেন, জ্বালানি তেলের সঙ্কটের জন্য শুধু সরকারকে দোষ দিয়ে লাভ নেই। ইরানের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবেই আজ এই সংকট তৈরি হয়েছে। এতে শুধু সাধারণ মানুষ নয়। এমপি-মন্ত্রীরাও কষ্টে পড়েছেন। তবে সরকার সঙ্কট মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা এবং দলীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে জনগণ ও নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

ওরা ১১ জন শহীদ স্মৃতি পরিষদের সভাপতি শরিফুল ইসলাম খান ফরহাদের সভাপতিত্বে এতে জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া, ইসলামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি এ কে এম শহিদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান প্রমুখ বক্তব্য রাখেন।

পরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হওয়ায় নজরুল ইসলাম খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। তাকে একটি সম্মাননা স্মারকও দেওয়া।

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

দেশের ইতিহাসে তারেক জিয়া এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন : প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান

আপডেট সময় ০৯:৫৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬