ঢাকা ০১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত জামালপুর লিগ্যাল এইড অফিসারের সাথে এম্পাওয়ারহারের মতবিনিময় জামালপুরে শাহজালাল ইসলামী ব্যাংক ও কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপণ শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী পানি জমে মরে গেছে জামালপুরে হর্টিকালচার সেন্টারের ১৩৭টি মাতৃ লিচু গাছ শরিফপুরে ত্রিশ বছরের জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন দুই নেতা টিএসপিতে অসামান্য অবদানে মিজানুর রহমানকে সংবর্ধনা

মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন

মেলান্দহ : মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলার খাসিমারা বাইতুল আমান জামে মসজিদের জমি বিক্রি করে অর্থ আত্মসাৎ ও সরকারি খাস জমি দখলের অভিযোগে মসজিদ কমিটির সাবেক সভাপতি হালিম সরকারের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৯ মে, শনিবার দুপুরে মেলান্দহ উপজেলার খাসিমারা গ্রামে মসজিদ প্রাঙ্গণে স্থানীয়রা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

ঘন্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় ইউপি সদস্য সরোয়ার হোসেন, মসজিদ কমিটির সভাপতি ছাইদুর রহমান, আবু সুফিয়ান তাজেল, সাগর আহমেদ সোনা, সোলায়মান, আব্দুল মজিদ মন্ডল, মকবুল মন্ডলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

মসজিদ কমিটির সভাপতি ছাইদুর রহমান বলেন, মসজিদ কমিটির সভাপতি থাকাকালীন প্রভাবশালী হালিম সরকার মসজিদের জন্য দানকৃত পার্শবর্তী দক্ষিণ খাসিমারা এলাকার ৪৭ শতাংশ কৃষিজমি বাজার মূল্যের চেয়ে কম দামে বিক্রি করেন। জমি বিক্রির সাড়ে দশ লাখ টাকা থেকে প্রায় পাঁচ লাখ তিনি আত্মসাত করেন। যার হিসাব পরের কমিটিকে তিনি এখনও বুঝিয়ে দেননি। তাছাড়াও হালিম সরকার সরকারি খাস জমি দখলসহ বিভিন্নভাবে সাধারণ মানুষকে হয়রানি করছেন। মিথ্যা মামলা, জমি দখল ও তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে।

স্থানীয় ইউপি সদস্য সরোয়ার হোসেন বলেন, হালিম সরকারের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ ও ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

মানববন্ধনে ভুক্তভোগী নারী-পুরুষসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

এ বিষয়ে আব্দুল হালিম সরকার বলেন, জমি বিক্রির সময় আমি মসজিদের কমিটিতে ছিলাম না। আমার বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এগুলোর কোনই সত্যতা নেই।

জনপ্রিয় সংবাদ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন

আপডেট সময় ১০:২৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬