ঢাকা ০২:০৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

মাদারগঞ্জ : মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ৯ মে, শনিবার সকাল ১০টার দিকে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী বাজার চৌরাস্তা মোড়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

‘মাদারগঞ্জের সর্বস্তরের জনগণ’ ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। দেড় ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ হাজার মানুষ অংশ নেন।

মানববন্ধনে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আইনজীবী মনজুর কাদের বাবুল খান, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, মাদারগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশাররফ হোসেন তালুকদার লেমন, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুল মান্নান, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক মোখলেছুর রহমান মোখলেস, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফরহাদ হোসেন, উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক মাফিজুর রহমান, উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী লেমন মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

মানববন্ধনে উপজেলা বিএনপির সভাপতি আইনজীবী মনজুর কাদের বাবুল খান, মাদারগঞ্জ–সারিয়াকান্দি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মিত হলে উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, পাশাপাশি শিক্ষা ও চিকিৎসাসহ বিভিন্ন সেবায় রাজধানীর সঙ্গে যোগাযোগ সহজ হবে।

তিনি আরও বলেন, ২০২২ সালের মার্চে সেতু কর্তৃপক্ষের একটি বিশেষজ্ঞ দল এ রুটে প্রাথমিক ট্রাফিক সার্ভে সম্পন্ন করেছে। এখন দ্রুত প্রকল্প অনুমোদন দিয়ে বাস্তবায়নের দাবি জানাচ্ছি। তিনি আরও বলেন, মাদারগঞ্জ-সারিয়াকান্দি রুটে দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়িত হলে জামালপুর-বগুড়াসহ উত্তরাঞ্চলের প্রায় ১৬টি জেলার অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ১০:০৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬