ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুরে দুর্নীতি প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা বকশীগঞ্জে ১৫ বস্তা সার জব্দ জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না

দৃশ্যটি যেন সমাজকে নতুন করে মনে করিয়ে দেয়- সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না। ছবি : এন এইচ বাবু ঢালী

জামালপুর রেলওয়ে স্টেশনের ব্যস্ত প্ল্যাটফর্মে হঠাৎ চোখে পড়লো এক হৃদয়ছোঁয়া দৃশ্য। ট্রেনে উঠার অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন এক অজ্ঞাত বাবা। তার ঘাড়ে ছিল প্রতিবন্ধী পুত্র, আর নিচে পড়ে ছিল একটি হুইলচেয়ার।

চারপাশে মানুষের ভিড়, ট্রেনের শব্দ আর ব্যস্ততার মাঝেও বাবার চোখে ছিল শুধু সন্তানের চিন্তা। সন্তানের শরীরের ভার যেন তার কাছে কোনো কষ্ট নয়, বরং দায়িত্ব আর ভালোবাসার এক নিঃশব্দ প্রকাশ।

দীর্ঘ সময় ধরে সন্তানকে ঘাড়ে নিয়েই ট্রেনে উঠার চেষ্টা করছিলেন তিনি। ক্লান্তি ছিল, কষ্ট ছিল, কিন্তু ছিল না কোনো বিরক্তি।

দৃশ্যটি যেন সমাজকে নতুন করে মনে করিয়ে দেয়- সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না।

আজকের সমাজে যেখানে অনেকেই নিজের দায়িত্ব এড়িয়ে যেতে ব্যস্ত, সেখানে এই অজ্ঞাত বাবা ভালোবাসার এক জীবন্ত উদাহরণ হয়ে দাঁড়িয়েছেন। হয়তো তার পরিচয় কেউ জানে না, কিন্তু সন্তানের প্রতি তার মমতা ও সংগ্রামের এই দৃশ্য মানুষের হৃদয়ে দাগ কেটে যাবে দীর্ঘদিন।

জামালপুর রেলওয়ে স্টেশনের সেই মুহূর্তটি শুধু একটি ছবি নয়, এটি একজন বাবার সীমাহীন ভালোবাসা, ত্যাগ আর মানবতার প্রতিচ্ছবি।

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না

আপডেট সময় ১১:৫৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬