ঢাকা ১২:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রবীণ আওয়ামী লীগনেতা অধ্যাপক শহীদুল্লাহ আর নেই

অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বিশিষ্ট আইনজীবী যুদ্ধাহত মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ আর নেই। ৪ এপ্রিল দুপুরে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ ১৯৯৬ সাল থেকে ২০১১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি জামালপুর সদরের নান্দিনা শেখ আনোয়ার হোসেন ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক, জেলা পরিষদের সাবেক প্রশাসক, জেলা আইনজীবী সমিতির সদস্য, জামালপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন সামাজিক কাজে যুক্ত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি একজন মুক্তিযোদ্ধা বিধায় ৪ এপ্রিল রাতে এশার নামাজের পর জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে তাঁর কফিনে জাতীয় পতাকা মুড়িয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন ও জানাজা শেষে জামালপুর পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে জামালপুরের সরিষাবাড়ী আসনের সংসদ সদস্য তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান, সাবেক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রবীণ আওয়ামী লীগনেতা অধ্যাপক শহীদুল্লাহ আর নেই

আপডেট সময় ০৬:৪১:০০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০