ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী

মাদারগঞ্জে প্রয়াত যুবদলনেতা বুলবুলের মৃত্যুবার্ষিকী পালিত

মাদারগঞ্জ : আহসান উল্লাহ বুলবুলের আত্মার মাগফিরাত কামনায় দোয়ায় অংশ নেন নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা যুবদলের প্রয়াত আহবায়ক আহসান উল্লাহ বুলবুলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা যুবদলের আয়োজনে উপজেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক মোখলেছুর রহমান মোখলেসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আকবর।

জেলা যুবদলের সদস্য আল আমিন তালুকদারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার, পৌর বিএনপির সহ-সভাপতি মাজেদ মোল্লা, কড়ইচড়া ইউনিয়ন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মিজান মোল্লা, আদারভিটা ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক আজাদুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক হুমায়ুন কবির, মাদারগঞ্জ সরকারি এ এইচ জেড কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক শামীম আহমেদ ,কলেজ ছাত্রদলের আহবায়ক রাজু মিয়া প্রমুখ।

উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক মোখলেছুর রহমান মোখলেস বলেন, আহসান উল্লাহ বুলবুল ছিলেন ত্যাগী ও নিবেদিতপ্রাণ সংগঠক। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত যুবদলের আদর্শে অটল ছিলেন। তার আদর্শ আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে।

আলোচনা সভা শেষে আহসান উল্লাহ বুলবুলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন চরপাকেরদহ ইউনিয়ন বিএনপিনেতা হাফেজ মাওলানা ইব্রাহিম ফারাজী।

উপজেলা, পৌর, ইউনিয়ন যুবদল ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি

মাদারগঞ্জে প্রয়াত যুবদলনেতা বুলবুলের মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট সময় ১১:২৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫