ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ : স্পিকার চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হামলায় নিহত ওমরাহযাত্রীর পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী ক্রীড়া এখন একটি পেশা হিসেবে স্বীকৃতি লাভ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান দেওয়ানগঞ্জে প্রশাসনের কড়া নজরদারির মধ্য দিয়ে শেষ হল দুর্গোৎসব সরিষাবাড়ীতে নানা আনুষ্ঠানিকতায় প্রতিমা বিসর্জনে শেষ হল দুর্গোৎসব ইসলামপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা লাউ গাছের সাথে এ কেমন শত্রুতা, সম্বলটুকু হারিয়ে দিশেহারা কৃষক জয়ান উদ্দিন ট্রাম্পের সঙ্গে বিরোধ প্রশমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনা জেলেনস্কির কিউবায় জ্বালানি সরবরাহে খনিজ কোম্পানি শেরিটকে যুক্তরাষ্ট্রের অনুমতি

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন জামালপুর জেলা বিএনপির সভাপতি

সরিষাবাড়ী : সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। ছবি : বাংলারচিঠিডটকম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের ঘটনার প্রতিবাদ জানিয়েছেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। ৩০ অক্টোবর, বৃহস্পতিবার দুপুরে সরিষাবাড়ী উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানান তিনি।

সংবাদ সম্মেলনে ফরিদুল কবির তালুকদার শামীম অভিযোগ করে বলেন,  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিদলীয় মনোনয়নকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। কিছু অসাধু ব্যক্তি ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আমার রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন।

তিনি বলেন, দলের দুঃসময়ে আমি মাঠে থেকে প্রতিটি কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়ন করেছি। হামলা-নির্যাতনের শিকার নেতাকর্মীদের পাশে থেকেছি। দুই শতাধিক মামলা ও অসংখ্য হামলার পরও তৃণমূল বিএনপিকে শক্তিশালী রাখতে কাজ করে যাচ্ছি।

শামীম তালুকদার আরও বলেন, যমুনা সার কারখানায় শ্রমিক নিয়োগ ঠিকাদারি কাজের বিষয়ে একটা অভিযোগ তোলা হয়েছে। এ বিষয়ে কিছুই জানি না আমি। আমার বিরুদ্ধে যে অভিযোগ ছড়ানো হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। অপপ্রচার বন্ধসহ দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ : স্পিকার

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন জামালপুর জেলা বিএনপির সভাপতি

আপডেট সময় ১০:৫৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫