ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না সন্তানের প্রথম আশ্রয় মা, শিক্ষক, আজীবনের পথপ্রদর্শক : সমাজকল্যাণ মন্ত্রী অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন শিশুকে ধর্ষণের চেষ্টাকারী গ্রেপ্তার

সরিষাবাড়ীতে মূর্তিসদৃশ ডাস্টবিন অপসারণ

বিদ্যালয় ও পুরাতন জামে মসজিদের পাশ থেকে সরানো হয় মূর্তিসদৃশ ‘মাঙ্কি ডাস্টবিন’। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার একটি বিদ্যালয়ের ফটক সংলগ্ন সড়কে হনুমানের মূর্তিসদৃশ ‘মাঙ্কি ডাস্টবিন’ স্থাপন করায় এলাকায় তোলপাড়ের সৃষ্টি হলে এলাকাবাসীর চাপের মুখে ‘মাঙ্কি ডাস্টবিন’ অপসারণ করলেন মেয়র রুকুনুজ্জামান রোকন।

গত ১৩ ও ১৪ মার্চ বিভিন্ন গণমাধ্যমে বিদ্যালয় ও মসজিদের গা ঘেঁষে মূর্তিসদৃশ ডাস্টবিন শিরোনামে সংবাদ প্রকাশিত হলে পৌর কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। অবশেষে পৌরবাসীর তীব্র সমালোচনার মুখে ১৫ মার্চ সকালে মূর্তি সাদৃশ্য ডাস্টবিন অপসারণ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকনুজ্জামান রুকন গত ৬ মার্চ বিভিন্ন স্থানে হনুমানের মূর্তিসদৃশ কয়েকটি ডাস্টবিন স্থাপন করেন। এর মধ্যে সরিষাবাড়ী রাণী দিনমনি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ফটকে পুরাতন জামে মসজিদের সামনের সড়কেও একটি ডাস্টবিন বসানো হয়। মূর্তিসদৃশ ‘মাঙ্কি ডাস্টবিন’ নিয়ে স্থানীয়দের মধ্যে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। এরপাশেই মসজিদের পেশ ইমাম মাও. শফিকুল ইসলাম ১৩ মার্চ জুমার নামাজের খুতবায় মূর্তির ডাস্টবিন নিয়ে ক্ষোভ প্রকাশ করে তা দ্রুত অপসারণের দাবি জানান।

এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে পৌরবাসীর তীব্র সমালোচনার মুখে পড়েন মেয়র। অবশেষে ১৫ মার্চ সকালে মেয়রের নির্দেশে তাঁর লোকজন একটি ভ্যানগাড়িযোগে ওই মূর্তিসদৃশ ডাস্টবিনটি সরিয়ে ফেলে।

পৌরসভা সূত্র জানায়, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় পৌরসভায় ৫০টি ‘মাঙ্কি ডাস্টবিন’ বসানোর পরিকল্পনা নেয়া হয়। প্রতিটি ডাস্টবিন বাবদ ৩৯ হাজার টাকা করে মোট ১৯ লাখ ৫০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। ডাস্টবিনগুলো সরকারি টাকায় বসানো হলেও প্রতিটির গায়ে লেখা হয়েছে ‘সৌজন্যে মেয়র রোকন’। যা নীতিমালা পরিপন্থী। নাগরিকদের মতে, অধিকাংশ রাস্তাঘাটই খানাখন্দ; সামান্য বৃষ্টিতে যেখানে হাটু পানি জমে, সেই মফস্বল শহরে এসব ডাস্টবিন নাগরিকদের সাথে তামাশা ও সরকারি টাকা জলে দেওয়া।

এ ব্যাপারে পৌর মেয়র রুকুনুজ্জামান রোকন বলেন, ‘পৌর এলাকায় ৫০টি মাঙ্কি ডাস্টবিন স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছিল। ১০টি মাঙ্কি ডাস্টবিন বসানো হয়েছে। তবে সমালোচনা হওয়ায় বাকিগুলোর ডিজাইন পরিবর্তন করে গাছের আদলে বানানো হবে। মাঙ্কি ডাস্টবিনগুলোর টাকা যাতে অপচয় না হয়, সেজন্য সেগুলো যে কোনো পার্কে স্থানান্তর করা হবে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না

সরিষাবাড়ীতে মূর্তিসদৃশ ডাস্টবিন অপসারণ

আপডেট সময় ০৮:০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০