ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ওবায়দুল কাদের

বাংলারচিঠিডটকম ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৪ ফেব্রুয়ারি সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

ওবায়দুল কাদের শ্বাসকষ্ট ও হৃদরোগজনিত সমস্যা নিয়ে ৩১ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)-এ ভর্তি হন। সেখানে তিনি ৪১২ নম্বর কেবিনে চিকিৎসাধীন ছিলেন।

তিনি কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক চিকিৎসক সৈয়দ আলী আহসান-এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। পরে তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। সিসিইউ থেকে তাকে গত ১ ফেব্রুয়ারি দুপুরে কেবিনে স্থানান্তরিত করা হয়।

মন্ত্রীকে ৪ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হাসপাতাল থেকে ছাড়পত্র প্রদান করা হয়।

বাসায় ফিরে যাওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম, বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক চিকিৎসক কনক কান্তি বড়ুয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক চিকিৎসক মোহাম্মদ আতিকুর রহমান, সাবেক উপাচার্য অধ্যাপক চিকিৎসক কামরুল হাসান খান, রেজিস্ট্রার অধ্যাপক চিকিৎসক এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক চিকিৎসক সৈয়দ মোজাফফর আহমেদ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক চিকিৎসক মো. আবু নাসার রিজভী, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক চিকিৎসক সৈয়দ আলী আহসান, অধ্যাপক চিকিৎসক এস এম মোস্তফা জামান, চিকিৎসক দীপক কুমার দাস, চিকিৎসক আরিফুল ইসলাম জোয়ারদার ও চিকিৎসক শেখ ফয়েজ আহমেদ।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী পরে সচিবালয়ে তার কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ওবায়দুল কাদের

আপডেট সময় ০৮:০১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০