ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবি জানাল ইসলামপুরের ভুক্তভোগীরা বকশীগঞ্জে নকল করার দৃশ্য সিসিটিভি ক্যামেরায় দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার মাদারগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন যুক্তরাষ্ট্রে নিহত লিমন আন্তঃনগর ট্রেনের সময়সূচির পরিবর্তন চায় সরিষাবাড়ীবাসী জলাবদ্ধতার যন্ত্রণা থেকে মুক্তি চায় জামালপুর পৌরবাসী সুপেয় পানি প্রকল্পের মেয়াদ শেষ হলেও অনিশ্চিত সেবা, ভোগান্তিতে পৌরবাসী স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাজ্জাতুল বরখাস্ত

তারাটিয়ায় ১৯৫০টি ইয়াবাসহ এক কারবারি গ্রেপ্তার

তারাটিয়া গ্রেপ্তার মাদক কারবারি মো. মজিবুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নে ২১ জানুয়ারি বেলা ১১টার দিকে ১ হাজার ৯৫০টি ইয়াবা বড়িসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে তারাটিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। তাকে তারাটিয়ার মতিউর রহমানের নার্সারি বাগানের সামনে রাস্তা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারি হলেন দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সিলেটপাড়ার মো. সামাদ আলীর ছেলে মো. মজিবুর রহমান (৫০)।

জানা গেছে, গোপন সংবাদ পেয়ে ২১ জানুয়ারি বেলা ১১টার দিকে তারাটিয়া তদন্ত কেন্দ্র ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া মতিউর রহমানের নার্সারি বাগানের সামনে রাস্তায় তল্লাশি চকি বসায় পুলিশ। এ সময় সানন্দবাড়ী থেকে জামালপুরগামী একটি সিএনজি থামিয়ে তল্লাশি করে যাত্রীবেশে থাকা মাদক কারবারি মো. মজিবুর রহমানের ব্যাগে ১ হাজার ৯৫০টি ইয়াবা বড়ি পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৫ লাখ ৮৫ হাজার টাকা। মাদক কারবারি মো. মজিবুর রহমানকে গ্রেপ্তার করে দেওয়ানগঞ্জ মডেল থানায় পাঠানো হয়।

তারাটিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. ফরহাদ হোসেন বাংলারচিঠিডটকমকে বলেন, গ্রেপ্তার মাদক কারবারি মজিবুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবি জানাল ইসলামপুরের ভুক্তভোগীরা

তারাটিয়ায় ১৯৫০টি ইয়াবাসহ এক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৬:৪৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০