জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ‘শান্তিময় ভবিষ্যৎ বিনির্মাণ’ প্রতিপাদ্য বিষয় নিয়ে ৩ মে, রবিবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে এইদিন সকাল ১০টায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। তিনি বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা। তারা হলেন সমাজের চোখ। সাংবাদিকদের কাজই হলো সত্য প্রকাশে অটল থাকা। বিশ্বব্যাপী সাংবাদিকদের অনেক ঝুঁকির মধ্যে দিয়ে পেশাগত দায়িত্ব পালন করতে হয়। গণমাধ্যমের স্বাধীনতা দরকার আছে। গণমাধ্যম স্বাধীন না হলে মুক্ত সাংবাদিকতা অন্তরায় হয়ে থাকবে।
উপজেলা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পিআইও হাবিবুর রহমান সুমন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুল হামিদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি রাজ্জাক মাহমুদ, জ্যেষ্ঠ সাংবাদিক আশরাফুল হায়দার, উপজেলা প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমন, কোষাধ্যক্ষ রকিবুল হাসান বিদ্রোহী, দপ্তর সম্পাদক আফজাল শরীফ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহজাহান পারভেজ শাহীন, সাহিত্য বিষয়ক সম্পাদক ইলিয়াস শাহ, নাগরিক টিভির জামালপুর সদর প্রতিনিধি আল আমিন, উপজেলা প্রেসক্লাবের সদস্য রিপন রাজ, গাজী মোস্তফা, হারুন উর রশিদ, রাসেল রানা, গোলাম মোস্তফা, মো. শহিদুল্লাহ এবং অন্যান্যের মধ্যে জামিল আহমেদ ও ইমরান সরকার উপস্থিত ছিলেন। সভার অন্যান্য বক্তারা আলোচনা সভায় দিবসটির তাৎপর্য নিয়ে বিশদ আলোচনায় অংশ নেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
জিএম ফাতিউল হাফিজ বাবু : নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম 













