ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী
হাসিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয়

বকশীগঞ্জে নকল করার দৃশ্য সিসিটিভি ক্যামেরায়

বকশীগঞ্জ : হাসিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয়। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পরীক্ষা কেন্দ্রে নকল করার দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে বহিষ্কার হয়েছেন এক দাখিল পরীক্ষার্থী।

৫ মে, মঙ্গলবার দুপুরে হাসিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যু কেন্দ্রে এ ঘটনা ঘটে। বহিষ্কৃত পরীক্ষার্থীর নাম বৃষ্টি আক্তার। সে আইরমারী দাখিল মাদরাসার শিক্ষার্থী।

জানা গেছে, ৫ মে খয়ের উদ্দিন ফাজিল মাদরাসা কেন্দ্রের ভেন্যু কেন্দ্র হাসিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয়ে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালে নকল করা শুরু করেন বৃষ্টি আক্তার।

ওই পরীক্ষার্থীর নকল করার দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লে উপজেলা আইসিটি কর্মকর্তা খায়রুল বাশার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনকে জানান। ইউএনও তাৎক্ষণিক কেন্দ্র সচিব রফিকুল ইসলামকে ওই পরীক্ষার্থীকে বহিষ্কারের নির্দেশ দেন। পরে তাকে বহিষ্কার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন এ প্রতিবেদককে বলেন, কোন পরীক্ষা কেন্দ্রে নকল করে পার পেয়ে যাবে এমন আর সুযোগ নেই। নকল বা অসদাচরণ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাসিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয়

বকশীগঞ্জে নকল করার দৃশ্য সিসিটিভি ক্যামেরায়

আপডেট সময় ০৯:১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬