ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে অস্বচ্ছল ব্যক্তিরা পেল প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

অস্বচ্ছল ব্যক্তির হাতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক তুলে দেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার অসহায় ও অস্বচ্ছল ২৬ জনকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ১০ লাখ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন ১৮ জানুয়ারি বিকেলে শহরের খেজুরতলায় তার বাসভবনে সহায়তার চেক বিতরণ করেন।

জামালপুর সদর উপজেলার বিভিন্ন এলাকার ২৬ জন অসহায় ও অস্বচ্ছল ব্যক্তির মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণের পর শহরের বিভিন্ন এলাকার অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

চেক বিতরণ অনুষ্ঠানে জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ আব্দুল হামিদ, নারায়ণ চন্দ্র পাল রানা, রাশেদা ফারুকী, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাঈদা আক্তার, জেলা যুবমহিলা লীগের সভাপতি ফারহানা সোমা, সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি, যুগ্মসাধারণ সম্পাদক সানজিদা আক্তার আখিসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জামালপুরে অস্বচ্ছল ব্যক্তিরা পেল প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

আপডেট সময় ০৮:৪৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০