ঢাকা ১২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

বন্দোবস্ত পাওয়া জমি ফিরে পেলেন দেওয়ানগঞ্জের ভূমিহীন প্রতিবন্ধী রেহাল

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ভূমিহীন হিসেবে বন্দোবস্ত পাওয়া দশমিক ১১ একর কৃষি খাস ভূমি ফিরে পেলেন প্রতিবন্ধী ভূমিহীন রেহাল মিয়া। ১৫ জানুয়ারি অবৈধ দখলদারের উপস্থিতিতে এক মধ্যস্থতায় দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান তাকে এ ভূমি বুঝিয়ে দেন।

জানা গেছে, উপজেলার বাহাদুরাবাদ মৌজার বিআরএস ১৫৮৮ নম্বর দাগে প্রতিবন্ধী ভূমিহীন রেহাল মিয়ার নামে বন্দোবস্তকৃত দশমিক ১১ একর কৃষি খাস জমি অবৈধভাবে ভোগদখল করে চাষাবাদ করে আসছিলেন স্থানীয় ফজল মিয়া। ১৫ জানুয়ারি দুপুরে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ও সার্ভেয়ার এবং অবৈধ দখলদার ফজল মিয়ার উপস্থিতিতে আলোচনা সাপেক্ষে বিষয়টির মধ্যস্থতা করা হয়। এ সময় সিদ্ধান্ত মেনে নিয়ে ফজল মিয়া ওই ভূমির দখল ছেড়ে দেন। সেই ভূমিটুকু প্রতিবন্ধী ভূমিহীন রেহাল মিয়াকে বুঝিয়ে দেওয়া হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

বন্দোবস্ত পাওয়া জমি ফিরে পেলেন দেওয়ানগঞ্জের ভূমিহীন প্রতিবন্ধী রেহাল

আপডেট সময় ০৮:২৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০