ঢাকা ১২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের সাথে জামালপুরে মতবিনিময় সভা

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের সাথে জামালপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

দলীয় সাংগঠনিক কাঠামো জোড়দানের লক্ষ্যে জামালপুরে ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারি বিকেলে শহরের একটি কমিউনিটি সেন্টারে জামালপুর জেলা, শহর, কলেজ ও সদর উপজেলা শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ এ মতবিনিময় সভার আয়োজন করে।

জেলা ছাত্রদলের সভাপতি মো. সোহেল রানা খানের সভাপতিত্বে মতিবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমরুজ্জামান দর্শন চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাজেদুল ইসলাম রুমন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্মসাধারণ সম্পাদক নিজাম উদ্দিন রিপন, সহ-সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম ও সহ-সাংগঠনিক সম্পাদক নাইমুল করিম লুইন প্রমুখ।

বক্তারা দলীয় সাংগঠনিক কাঠামো জোরদারের লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এছাড়া আগামী দিনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের সাথে জামালপুরে মতবিনিময় সভা

আপডেট সময় ০৭:৩২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০