ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

চলতি শীতে ৩২ লাখ কম্বল বরাদ্দ দিয়েছে সরকার : ত্রাণ প্রতিমন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী চিকিৎসক মো. এনামুর রহমান বলেছেন, সরকার দেশের দরিদ্র শীতার্ত মানুষের জন্য ৩১ লাখ ৯০ হাজার ৯০০ কম্বল বরাদ্দ দিয়েছে। তিনি বলেন, সারাদেশে বিশেষ করে উত্তর ও পশ্চিমাঞ্চলীয় জেলার শীতার্তদের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ৭ লাখ ২১ হাজার ৮০০টি এবং প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে ২৪ লাখ ৬৯ হাজার ১০০ সহ মোট ৩১ লাখ ৯০ হাজার ৯০০ কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে।

এনামুর রহমান ২ জানুয়ারি সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে শীত ও শৈত্যপ্রবাহ এবং সরকারের প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। এসময় মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মহসীন এবং মন্ত্রণালয়ের অতি. সচিব মো. আকরাম হোসেন উপস্থিত ছিলেন।

এনামুর রহমান বলেন, শীত ও শৈত্যপ্রবাহ শুরু হওয়ার পর থেকে দেশের শীতার্র্ত দরিদ্র জনগোষ্ঠীর জন্য শীতবস্ত্র ক্রয়ের জন্য রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, মাগুরা, নড়াইল, ফরিদপুর এবং গোপালগঞ্জে মোট ১ কোটি ৬৮ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

তিনি বলেন, শিশুদের শীতবস্ত্র ক্রয়ের জন্য রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, মাগুরা, নড়াইল, রাজশাহী, নওগাঁ, নাটোর, ফরিদপুর, গোপালগঞ্জ, সুনামগঞ্জে মোট ৫৪ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, শিশুখাদ্য ক্রয়ের জন্য রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, মাগুরা, নড়াইল, রাজশাহী, নওগাঁ, নাটোর, ফরিদপুর, গোপালগঞ্জ ও সুনামগঞ্জে মোট ২১ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

এছাড়াও রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলায় ১৬ হাজার শুকনো খাবার ও অন্যান্য খাবারের কার্টন বরাদ্দ দেওয়া হয়েছে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

চলতি শীতে ৩২ লাখ কম্বল বরাদ্দ দিয়েছে সরকার : ত্রাণ প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৯:১৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০