ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

জামালপুর জেলা বিএনপির সাধারণ সভা

সাধারণ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর শহরের একটি সামাজিক সম্মিলন কেন্দ্রে এ সভার আয়োজন করে জেলা বিএনপি।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক ও জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুলের সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পিদক সফিউর রহমান, ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল, সরিষাবাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান, মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রহিম, বকশীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুজ্জামান মতিন ও দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র প্রমুখ। সভা সঞ্চালনা করেন জামালপুর জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল।

সাধারণ সভায় জেলার সাতটি উপজেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙ্গে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করে কর্মীসভার মাধ্যমে নতুন কমিটি ঘোষণার সিদ্ধান্ত গৃহীত হয়। সাধারণ সভার আগে বিএনপিসহ অঙ্গ সংগঠনের যেসকল নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান নেতৃবৃন্দ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

জামালপুর জেলা বিএনপির সাধারণ সভা

আপডেট সময় ০৭:৪০:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯