ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

মেলান্দহে র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার মাদক কারবারি মো. রবিউল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় ৪৬০ গ্রাম গাঁজাসহ মো. রবিউল ইসলাম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। ৮ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দেওলাবাড়ী গ্রামের মন্ডলপাড়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে ৮ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে মেলান্দহ উপজেলার দেওলাবাড়ী গ্রামে অভিযান চালায়। এসময় ওই গ্রামের মন্ডলপাড়া মোড়ে স্থানীয় হেলালের মনোহারী দোকানের সামনে রাস্তা থেকে মাদক কারবারি মো. রবিউল ইসলামকে (২৮) গ্রেপ্তার করা হয়। তিনি দেওলাবাড়ী মন্ডলপাড়া গ্রামের মো. সুরুজ্জামানের ছেলে। গ্রেপ্তার মাদক কারবারির কাছ থেকে ৪৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেগুলোর আনুমানিক মূল্য ৯ হাজার ২০০ টাকা।

মাদক কারবারি মো. রবিউল ইসলামের কাছ থেকে উদ্ধার ৪৬০ গ্রাম গাঁজা । ছবি : বাংলারচিঠিডটকম

মাদক কারবারি মো. রবিউল ইসলামের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেলান্দহ থানায় একটি মামলা দায়ের করেছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

মেলান্দহে র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৪:২৪:১২ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০১৯