ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

বিতর্কিত ব্যক্তিরা কমিটিতে স্থান পাবে না : ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বাংলারচিঠিডটকম ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিতর্কিত ব্যক্তিরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নতুন কমিটিতে কোন পদ পাবে না।

তিনি বলেন, ‘আমি নেতৃত্বে পরিবর্তন-পরিবর্ধন নিয়ে কোনো কথা বলবো না। এটুকু বলতে চাই, নেতৃত্ব যদি বিতর্কিত হয়, বিতর্কিত নেতৃত্ব অবশ্যই নতুন কমিটিতে থাকবে না।’

ওবায়দুল কাদের ২০ অক্টোবর সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভা কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।

বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে বিএনপিকে রাজপথে আন্দোলন গড়ে তোলার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিষয়টি পুরোপুরি আইনি হলেও বিএনপি এটা নিয়ে রাজনীতি করছে, সরকারের ওপর দায় চাপাচ্ছে। কিন্তু তার মুক্তি নিয়ে আন্দোলনের কথা মুখে বললেও এখনও বিএনপি কোনো আন্দোলন করে দেখাতে পারেনি। আন্দোলন করতে সরকার তাদের বাধা দিচ্ছে না।

তিনি বলেন, বিএনপিকে আন্দোলন করতে বলুন। তারা পরিষ্কার বলে দিয়েছে, আন্দোলন ছাড়া খালেদা জিয়ার মুক্তির কোনো বিকল্প নেই। কাজেই এক মুখে এতো কথা কেন? তাদের বলুন, আন্দোলন করতে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির সিনিয়র নেতারা একবাক্যে বলছেন যে, খালেদা জিয়ার মুক্তি আইনি পথে হবে না, অন্য কোনোভাবে হবে না, সরকার তাকে মুক্তি দেবে না। কাজেই আন্দোলনের ঝড় তুলতে হবে এবং বিস্ফোরণ ঘটাতে হবে, তারপরে তুমুল আন্দোলনের মাধ্যমে তাকে বের করতে হবে। আন্দোলনে তো কোনো বাধা নেই। জনগণ সায় দিলে আন্দোলন করবে।

যুবলীগের নেতৃত্বে কারা আসবেন, বয়স কত হবে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার কাছে এই মুহূর্তে কোনো খবর নেই। এটা যুবলীগ ঠিক করবে। যুবলীগের বয়স, তারা আমাদের সভাপতি প্রধানমন্ত্রীর সঙ্গে বসবেন। সেখানে যদি কোনো নির্দেশনা থাকে, সেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না। কোনো পরিবর্তন বা কিছু করতে হলে যুবলীগের গঠনতন্ত্র অনুযায়ী করতে হবে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

বিতর্কিত ব্যক্তিরা কমিটিতে স্থান পাবে না : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৮:০৫:০০ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯