ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী স্কুলজীবনে শিক্ষকদের স্মৃতি : শাহ মোহাম্মদ মনিরুজ্জামান প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ছাগল পেল ১২০ পরিবার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় : মির্জা ফখরুল রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশ-ভারত উত্তেজনার ম্যাচ ড্র

বাংলারচিঠিডটকম ডেস্ক: দর্শকে কানায় কানায় ভর্তি সল্টলেক স্টেডিয়ামের গ্যালারি। তুমুল গর্জনের মাঝেই কাতার বিশ্বকাপের বাছাইপর্ব এবং এশিয়ান কাপের বাছাই ম্যাচে বাংলাদেশ আর ভারতের মধ্যকার ম্যাচ ১-১ গোলে ড্র হলো। প্রথমার্ধের ৪১তম মিনিটে সাফল্য পাওয়া বাংলাদেশ ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে গোল খেয়ে বসে।

যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচের প্রথম থেকেই ডিফেন্সিভ খেলা বাংলাদেশ ধীরে ধীরে আক্রমণে যায়। ৩ মিনিটে সুনীল ছেত্রী চকিতে শট নিয়েছিলেন বাংলাদেশের গোল লক্ষ্য করে। গোলকিপার রানা বল ধরে ফেলেন। ২৫ মিনিটে ফ্রি কিক পেয়েও সেটা কাজে লাগাতে ব্যর্থ হয় ভারত। ৩১ মিনিটে গোল করার মতো জায়গায় পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু দুর্বল কিক জালের বাইরে দিয়ে যায়। ৩৪ মিনিটে রাহুল ভেকের লম্বা থ্রো থেকে ব্যাক হেড করেছিলেন মনবীর। আবারও বাংলাদেশের ত্রাতা হন রানা।

ম্যাচের ৪১তম মিনিটে লাল-সবুজ শিবিরে আসে সাফল্য। ২২ নম্বর জার্সিধারী রাইট উইঙ্গার সাদ উদ্দিনের দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় বাংলাদেশ। জামাল ভুঁইয়া লম্বা বল ভাসিয়েছিলেন। গুরপ্রীত বলের ফ্লাইট মিস করেন। সাদ উদ্দিন সেই ভাসানো বলে দুর্দান্ত হেড থেকে গোল করেন। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আগের মতোই দুর্দান্ত আক্রমণ চালিয়ে যায় বাংলাদেশ। কিন্তু সাফল্য আসছিল না। খেলার ৫০ মিনিটে জীবন গোল করার সুযোগ পেয়ে গিয়েছিলেন। গুরপ্রীত কোনোরকমে বিপন্মুক্ত করেন। ৫৫ মিনিটে সাদউদ্দিনের ক্রস পোস্টে লেগে ফিরে আসে। ৬৪তম মিনিটে লঘু অপরাধে হলুদ কার্ড দেখেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া।

৬৬তম মিনিটে গোলকিপারকে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি ভারতের উদান্ত। ৭৩ তম মিনিটে আরেক গোল প্রায় খেয়েই ফেলেছিল ভারত; আদিল খানের অবিশ্বাস্যভাবে সেভে বেঁচে যায়। ৮৮তম মিনিটে এসে পরিশোধ করে ভারত। কর্নার থেকে ভাসানো বল পেয়ে দুর্দান্ত গোল করে ১-১ সমতা আনেন আদিল খান। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র মেনে নিয়ে মাঠ ছাড়তে হয় দুই দলকে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

বাংলাদেশ-ভারত উত্তেজনার ম্যাচ ড্র

আপডেট সময় ১০:০৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯