ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ফেনসিডিলসহ গ্রেপ্তার আমেনা হাসপাতালের পরিচালক চিকিৎসক এমদাদুল কারাগারে

আট বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার চিকিৎসক এমদাদুল হক বিদ্যুৎ। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর শহরের মিয়াপাড়া এলাকায় আমেনা জেনারেল হাসপাতাল (প্রা:) নামের একটি বেসরকারি হাসপাতালের পরিচালক চিকিৎসক এস এম এমদাদুল হক বিদ্যুৎকে (৪৮) আট বোতল ভারতীয় ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে জামালপুর সদর থানা পুলিশ। ২১ সেপ্টেম্বর দুপুরে তাকে তার হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়। তিনি মিয়াপাড়া এলাকার এস এম সিরাজুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল পাচারের গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ জহিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ২১ সেপ্টেম্বর বেলা ১টার দিকে জামালপুর শহরের মিয়াপাড়ায় আমেনা জেনারেল হাসপাতালে অভিযান চালান। এ সময় হাসপাতালটির পরিচালক চিকিৎসক এস এম এমদাদুল হক বিদ্যুৎ বিকাশ লেখা একটি শপিং ব্যাগ হাতে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। ওই শপিং ব্যাগ তল্লাশি করে আট বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। পরে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

এসআই মুহাম্মদ জহিরুল ইসলাম বাংলারচিঠিডটকমকে বলেন, মাদক ব্যবসার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতেই চিকিৎসক এস এম এমদাদুল হক বিদ্যুৎকে গ্রেপ্তার করা হয়েছে। হাসপাতাল ব্যবসার পাশাপাশি তিনি একজন মাদক চোরাচালান ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ ফেনসিডিল চোরাই পথে আমদানি করে জামালপুর শহরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

ফেনসিডিলসহ গ্রেপ্তার আমেনা হাসপাতালের পরিচালক চিকিৎসক এমদাদুল কারাগারে

আপডেট সময় ০৮:৪০:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯